WAZIPOINT Engineering Science & Technology: এই প্রিয় মাতৃভাষা

Sunday, November 17, 2013

এই প্রিয় মাতৃভাষা

মায়ের মুখের মধুর ভাষা

বাংলা ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ
শহিদ মিনার

একটা ভিডিও ক্লিপ দেখতেছিলাম; বিষয় বস্তু মূলত একজন টুর অপারেট ম্যানেজার ও জৈনক কাস্টমারের সাথে টুর'ত্তোর ঝগড়ার দৃশ্য। মি. জন গত সপ্তাহে টুরে গিয়েছিল একটা টুর অপারেটর কোম্পানির তত্বাবধানে। যাওয়ার সময় প্লেন মিস না করলেও হোটেল থেকে এয়ারপোর্টে বাস পৌঁছতে দেরি করে প্রায় আধা ঘণ্টা। ফলে সবার মতো মি. জন'কেও মানুষিক কষ্ট সহ্য করতে হয়েছে।  তাছাড়াও গন্তব্যে পৌঁছানোর পর থেকে ফিরে আসা পর্যন্ত সারাক্ষণ মুশলধারে বৃষ্টি থাকায় মি. জনের টুর'টা মোটেও ভাল হয়নি। তাই তো সার্ভিস ভাল না পেয়ে ম্যানেজারের কাছে এসেছেন কম্‌প্লেইন করতে। মি. জন'র দাবি যেহেতু টুর ভাল হয়নি তাই ম্যানেজার যেন মোট খরচের উপর ডিসকাউন্ট দিয়ে কিছু টাকা ব্যাক করেন। কিন্তু ম্যানেজারের লজিক- যেহেতু শেষ পর্যন্ত প্লেন মিস হয়নি ও সাইট-সি ভাল ভাবে না করাতে পারলেও তাকে পুরা হোটেল বিল পরিশোধ করতে হয়েছে, তাই কোন প্রকার ডিসকাউন্ট দেওয়া তার পক্ষে সম্ভব না বলে ম্যানেজার দুঃখ প্রকাশ করছেন। অপরদিকে মি. জন তর্কে হেরে গিয়েও অন্তত "এক মাগে শীত যায়না" না বলে, শেষ করছেন "থ্যাংকস এনি ওয়ে" বলে।


গল্পটা বলার উদ্দেশ্য ব্যাচারা জন' এর বোকামি দেখে। টাকা ও ঝগড়ায় হেরে গিয়েও যাওয়ার সময় ম্যানেজারকে বলল থ্যাংকস! যার বাংলা মানে অনেক ধন্যবাদ!!


ছোট বেলায় বড়রা উপদেশ দিত ভাষা সুন্দর ও নির্ভুল করতে টিভি ও রেডিও থেকে উচ্চারণ এবং পত্রিকা থেকে সঠিক বানান রীতি শিখতে। কখনও স্বল্প শিক্ষিতদের দ্বারা লিখিত বাসের গায়ের ও বিভিন্ন সাইন বোর্ডের ভুল বানান খুঁজে খুঁজে টিভিতে কোন কোন ম্যাগাজিন অনুষ্ঠানে দেখানো হত মানুষকে আনন্দ দেওয়ার জন্য।

আজ জানার অনেক মাধ্যম হয়েছে। বিশেষ করে বিভিন্ন রেডিও চ্যানেল শুনলে ও অনলাইন সংবাদ ও এর  পাঠকের মন্তব্য পড়লে মনে হয়- আমাদের এই প্রিয় মাতৃভাষা মা'এর সামনে বলতে পারব?

No comments:

Post a Comment

WAZIPOINT:
Thank you very much to visit and valuable comments on this blog post. Keep in touch for next and new article. Share your friends and well-wisher, share your idea to worldwide.

Follow Our Facebook Page

WAZIPOINT System — Bangladesh engineering community
WAZIPOINT // Engineering Reference FIG. FB-01
Facebook
Follow WAZIPOINT Engineering
Field guides, standards updates & calculator tools — IEC / BNBC 2020 / PGCB-BPDB-DESCO-DPDC practice notes.
wazipoint.com — engineering reference & field notes